মেলা থেকে ফায়ার সার্ভিসের লাইসেন্স নিলেন ২০০ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত লাইসেন্স মেলায় গতকাল বুধবার ২০০ ব্যবসায়ী তাঁদের প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স করিয়েছেন।গতকাল সদরঘাটের ইস্টবেঙ্গল ইনস্টিটিউশনে এ মেলার উদ্বোধন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদউল্লাহ। ব্যবসায়ী ও ভবনমালিকদের সহজশর্তে ফায়ার লাইসেন্স দেওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়।মেলায় সদরঘাট ও পুরান ঢাকার ২০০ ব্যবসায়ী নিজ নিজ ব্যবসার ট্রেড লাইসেন্স ও সম্পদের প্রমাণপত্র দেখিয়ে নির্ধারিত ফির বিনিময়ে লাইসেন্স সংগ্রহ করেন। ব্যবসায়ীদের মধ্যে পুরান ঢাকার পাইকারি কাপড় ব্যবসায়ী, রাসায়নিক, রাবার, পেট্রো-কেমিক্যাল, গ্যাস, মশার কয়েল ব্যবসায়ীরাও রয়েছেন। এই মাসে এ রকম আরও মেলা হবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকায়।