মেয়রসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও সংস্কৃতিসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার একটি আবেদন করা হয়েছে। শহীদ মিনারের বেদিতে সমাবেশ নিষিদ্ধ করতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই আবেদনটি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। মনজিল মোরসেদ বলেন, শহীদ মিনারের বিষয়ে হাইকোর্টের আদেশ অনুসারে শহীদ মিনারের মূল বেদিতে সভা-সমাবেশ বন্ধ করার জন্য লোক নিয়োগ দেওয়ার কথা। কিন্তু এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া জানুয়ারিতে হাইকোর্ট আটটি ওষুধের উৎপাদন ও বাজারজাত নিষিদ্ধ করেছিলেন। ওষুধ প্রশাসন পরিদপ্তর এ বিষয়ে একটি নোটিশও দেয়। এরপর ডাইক্লোফেন নামের একটি ওষুধের উৎপাদক ইনোভা ফার্মাসিউটিক্যাল হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে, কিন্তু সাড়া মেলেনি। কিন্তু ওষুধ প্রশাসন পরিদপ্তর নোটিশটি প্রত্যাহার করে নেয়। এ কারণেই এই আবেদন।