মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মোহাম্মদপুরে গতকাল রোববার পাঁচ ওষুধ ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পরিচালিত অভিযান পরিচালনাকারী দল।গতকাল মোহাম্মদপুরের কলেজগেট এলাকার আল মদিনা ফার্মেসি-১, আল মদিনা ফার্মেসি-২, সার্জিক্যাল সেন্টার, তনিমা মেডিকেল হল ও বিসমিল্লাহ ফার্মায় অভিযান চালায় দলটি। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসব প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।পরে দলটি মোহাম্মদপুরের বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, মোহাম্মদিয়া জেনারেল স্টোর, বিসমিল্লাহ জেনারেল স্টোর, রাজ কনফেকশনারি ও মিসকো কনফেকশনারিসহ পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসব প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় প্রতিষ্ঠানগুলোকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার দুটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপসচিব আবু তালেব এ অভিযানের নেতৃত্ব দেন।