মেয়াদোত্তীর্ণ যানবাহন বিরোধী অভিযান আজ থেকে
রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো ট্রাক চলাচল বন্ধে আজ বৃহস্পতিবার থেকে রাস্তায় নামবেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ আদালত পরিচালনা করবে। যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শ্যামল মুখার্জী জানান, ঢাকা মহানগর পুলিশের চারটি বিভাগের তত্ত্বাবধানে ১৬টি ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন স্থানে কাজ করবেন। থাকবেন ম্যাজিস্ট্রেট ও বিআরটিএর কর্মকর্তারাও। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঢাকার নেতৃত্বে একটি সমন্বয় কমিটি করা হয়েছে।সমন্বয় কমিটির পুলিশের প্রতিনিধি জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মীর জিয়াউল হক জানান, ২০ ও ২৫ বছরের পুরনো যানবাহন ছাড়াও মেয়াদোত্তীর্ণ বা রেজিস্ট্রেশনবিহীন যানবাহনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।