সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মেয়েশিশুদের শিক্ষা নিশ্চিত করতে পরিবারের আরও বেশি সমর্থন প্রয়োজন।গতকাল রোববার রাজধানীর বারিধারার আমেরিকান সেন্টারে অনুষ্ঠিত হয় ‘সাক্ষরতা ও মেয়েশিশুদের শান্তি’ শীর্ষক এই সংলাপ। আমেরিকান সেন্টার এবং আন্তর্জাতিক সংস্থা রুম টু রিড-বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে।ভিন্ন ধাঁচের এই সংলাপে নিজেদের জীবনের লক্ষ্যের কথা জানায় ঢাকার মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন ছাত্রী এবং সিরাজগঞ্জের সুবিধাবঞ্চিত কয়েকজন মেয়েশিশু। দুই অঞ্চলের শিশুদের লক্ষ্যে ভিন্নতা থাকলেও মেয়েশিশুদের বাধাগুলোর ক্ষেত্রে অনেক মিল লক্ষ করা যায়। অনুষ্ঠানে আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স কর্মকর্তা রায়ান জে. ব্রেডেন বলেন, আমেরিকান সেন্টার এ ধরনের ভবিষ্যতের স্বপ্ন দেখা ও সে বিষয়ে প্রস্তুতির বিষয়ে শিশুদের সহায়তা করে থাকে।রুম টু রিডের এদেশীয় পরিচালক জাকী হাসান বলেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের মনে তাদের ভবিষ্যৎকে সুন্দর করার নতুন চিন্তার সূচনা করবে। আর তাদের সুন্দর ভবিষ্যৎ মানেই সবার সুন্দর ভবিষ্যৎ। বিজ্ঞপ্তি।