মো. আবদুল মজিদ ঢাকার জেলা ও দায়রা জজ নিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ-ক্রমে বিচার বিভাগের বেশ কটি পদে নিয়োগ ও বদলি করেছে। মো. আবদুল মজিদকে ঢাকার জেলা ও দায়রা জজ নিয়োগ করা হয়েছে। আবদুল মজিদ এর আগে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ পদে কর্মরত ছিলেন।একই প্রক্রিয়ায় সরকার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও সমপর্যায়ের আরও ১৩ জন কর্মকর্তাকে মন্ত্রণালয় ও বিভিন্ন জেলায় বদলি করেছে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা গতকাল বুধবার এ নিয়োগ ও বদলিসংক্রান্ত আদেশের প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব নিয়োগ, বদলি ও প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি