মোটরসাইকেলের চালক ও যাত্রীকে অবশ্যই হেলমেট পরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলে দুজনের বেশি চড়তে দেওয়া হবে না। চালক এবং আরোহী দুজনকেই হেলমেট পরতে হবে। এসব না মানলে চালকের লাইসেন্স বাতিল হবে। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মহাসড়কে যানবাহন নিয়ন্ত্রণ জোরদার ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোয় বিভাজন (ডিভাইডার) নির্মাণের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। কোন সড়কে কত গতিতে যানবাহন চলাচল করবে, তা নির্ণয়ের জন্য শিগগিরই একটি আন্তমন্ত্রণালয় সভা ডাকা হবে। এ ছাড়া প্রধান প্রধান মহাসড়কে যানজট কমাতে আরও সাতটি র‌্যাকার কেনা হবে। এখন থেকে দূরপাল্লায় চলাচলকারী গাড়ি ও ট্রাকের হেডলাইটের ওপরাংশ অর্ধেক কালো রং দিয়ে ঢেকে দিতে হবে।মন্ত্রী বলেন, প্রধান সড়কগুলোতে নছিমন, করিমন, সিএনজি অটোরিকশা—এ জাতীয় ছোট গাড়ির চলাচল বন্ধ করার জন্য স্থানীয় জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।গাড়ির অতিরিক্ত গতি, মালামাল ওঠানো এবং রেষারেষি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মন্ত্রী। মহাসড়ক এলাকার স্থানীয় পুলিশ সুপার এটি দেখভাল করবেন।