মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুটির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশু শাকিব মিয়া (৬) মারা গেছে। আজ সোমবার সকাল সাতটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে সবুজবাগের মানিক দিয়া এলাকায়  বাসার পাশের দোকানে খাবার কিনতে বের হয়েছিল শাকিব। সেখানে যাওয়ার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে সে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত শিশুর ফুফাতো ভাই জলিল মিয়া জানান, শাকিবের বাবার নাম হাজের মিয়া। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সবুজার আলী বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।