মোতালিব প্লাজার ফ্ল্যাট মালিকেরা আন্দোলনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে আবাসিক বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় দুর্ভোগে আছেন মোতালিব প্লাজার ৯০টি ফ্ল্যাটের বাসিন্দারা। সংযোগের দাবিতে সম্প্রতি ফ্ল্যাট মালিকেরা মোতালিব প্লাজার নির্মাণকারী প্রতিষ্ঠান গুডলাক রিয়েল এস্টেট কোম্পানির মতিঝিলের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন।ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি নাসিরুল হক খান বলেন, মালিকেরা নিজ উদ্যোগে ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শেষ করলেও বিদ্যুৎসংযোগ না পাওয়ায় দুবির্ষহ জীবন যাপন করছেন। বর্তমানে অস্থায়ী সংযোগের মাধ্যমে দৈনিক পাঁচ-ছয় কিস্তিতে যেটুকু বিদ্যুৎ পাওয়া যায়, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।ঘেরাও কর্মসূচিতে ফ্ল্যাট মালিক ও অ্যাপার্টমেন্ট মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।