দৈনিক ইত্তেফাক-এর ক্রীড়া সম্পাদক মোতাহার হোসেন ও দৈনিক সমকাল-এর বিশেষ প্রতিনিধি লোটন একরাম ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। মোতাহের হোসেন মাসুমের সভাপতিত্বে সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রধান অতিথি ছিলেন। ঢাকাস্থ ফেনী সমিতি: এদিকে ফেনী সমিতির ঢাকার নির্বাচনে ক্রাউন গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সভাপতি ও দ্বীন গ্রুপের চেয়ারম্যান গণি আহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৪ ডিসেম্বর মতিঝিলের টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৪৯টি পদে মোস্তাফিজুর রহমান ও গণি আহাম্মদ প্যানেলের সবাই জয়ী হন। বিজয়ীদের মধ্যে ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।