মোমিন হত্যা মামলার রায় ২০ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিন হত্যা মামলার রায় ২০ জুলাই দেওয়া হবে।গতকাল সোমবার এ মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন।এ সময় মামলার আসামি কাফরুল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রফিকুল ইসলাম (ওসি রফিক), হাবিবুর রহমান ওরফে তাজ এবং বাবু ওরফে ঠোঁট উঁচা বাবু আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।অন্য আসামিদের মধ্যে মনির হাওলাদার, হাসিবুল হক ওরফে জনি, তারেক ওরফে জিয়া, সাখাওয়াত হোসেন ওরফে জুয়েল, জাফর আহমেদ ও শরিফ উদ্দিন জামিনে বেরিয়ে পালিয়ে গেছেন।২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিনকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত মোমিনের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।