মোমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) নেতা মো. কামরুল ইসলাম মোমিন হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (ত-সা) ঢাকা মহানগর শাখা। এ দাবিতে গতকাল বুধবার মুক্তাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।মানববন্ধনে তাঁরা বলেন, ‘২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর ওসি রফিক ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কামরুল ইসলামকে তাঁর বাসার সামনে গুলি করে হত্যা করেন। কিন্তু পাঁচ বছর হয়ে গেলেও এখন পর্যন্ত বিচার হয়নি।’ নেতা-কর্মীরা এ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ (ত-সা) কেন্দ্রীয় শাখার সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম, নিহত কামরুলের ছোট বোন শাহানা আক্তার, ফারজানা আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।