মোহাম্মদ জমিরকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে গতকাল সোমবার এক সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়। নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ জমির বলেন, তিনি নিয়োগের বিষয়টি জেনেছেন।