মোহাম্মদপুরে ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) কাজে ব্যবহূত প্রায় ৪০ লাখ টাকার সরঞ্জাম জব্দ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মজিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিটিআরসি জানায়, সোমবার মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাড়ি থেকে দুটি চ্যানেল ব্যাংক, একটি কুইন্টাম, চারটি ডিলং সুইস ও ১৬টি অ্যান্টেনাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।