মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষা কয়েক দিন পেছানোর দাবি জানিয়েছেন ঢাকার টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার এই দাবিতে তাঁরা ঢাকা কলেজের সামনে মানববন্ধন করেছেন। এর আগে গত বৃহস্পতিবারও তাঁরা মানববন্ধন করেন। একাধিক পরীক্ষার্থী প্রথম আলোকে বলেন, চলতি মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৭০ জন শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু ১০ জুন থেকে তাঁদের স্নাতক (বিএএড) ও মাস্টার্স (এমএড) পরীক্ষা শুরু হবে। তাই তাঁরা কলেজের পরীক্ষা ১৫ দিন পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। শিক্ষার্থীরা জানান, এই দাবিতে তাঁরা কলেজ কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র দিলেও কর্তৃপক্ষ তাঁদের সমস্যা বুঝতে চাচ্ছেন না। তাঁরা বার বার অনুরোধ সত্ত্বেও পরীক্ষা পেছাতে রাজি হচ্ছে না। ফলে তাঁরা বিপদে পড়েছেন। এ ব্যাপারে টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ আবু সাঈদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।