সাবেক তত্ত্বা-বধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, ‘বাংলা-দেশে মৌলিক ইতিহাসের ওপর বই প্রকাশ ক্রমশ কমে যাচ্ছে। বাঙালির ইতিহাস চর্চায় যে রকম ভাটা পড়েছে, তাতে সত্যি সত্যি আমরা কতটুকু ইতিহাসসচেতন জাতি হিসেবে টিকে থাকব, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।’গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আকবর আলি খান এসব কথা বলেন।অধ্যাপক মোফাখখারুল ইসলাম রচিত অ্যান ইকোনমিক হিস্ট্রি অব বেঙ্গল: ১৭৫৭-১৯৪৭ শীর্ষক বইয়ের প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ ইতিহাস সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান বলেন, ‘বঙ্কিমচন্দ্র দুঃখ করে বলেছিলেন, “বাঙালির ইতিহাস না থাকলে বাঙালি বাঁচিবে না।” কিন্তু আমরা ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানে ইতিহাস চর্চার যে রকম কদর দেখেছিলাম, স্বাধীনতার এত বছর পর ধর্মনিরপেক্ষ বাংলাদেশে ইতিহাসের চেয়ে অন্যান্য বিষয়ের কদর অনেক বেশি দেখছি।’অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি এ এইচ আহমেদ কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক ইফতিখার উল আউয়াল, বিনায়ক সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন।