ম্যাগি হেলদি স্যুপ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ম্যাগি হেলদি স্যুপ কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে দিনাজপুরের সাত বছর বয়সী উৎসুক। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ঢাকার মাহমুদা আক্তার ও নওগাঁর জুটি মুন্নী।গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ম্যাগি হেলদি স্যুপের ১০ বছর পূর্তি উপলক্ষে এ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুইজ প্রতিযোগিতার প্রধান বিচারক এবং নেসলে বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন পরিচালক নকীব খান।কুইজে নয়টি প্রশ্নের উত্তর ও ‘ম্যাগি হেলদি স্যুপ’, ‘দারুণ মজা, দারুণ পুষ্টি’, ‘১০ বছর’ এই তিনটি শব্দ দিয়ে একটি ছড়া লিখতে হয়েছে। দেশের বিভিন্ন এলাকার ছয় হাজার অংশগ্রহণকারীর মধ্যে মোট ৫৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার একটি ইলেকট্রিক ওভেন এবং তৃতীয় পুরস্কার হিসেবে মাইক্রোওয়েভ ওভেন দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেসলে বাংলাদেশ লিমিটেডের অ্যাকটিভেশন অ্যান্ড স্যাম্পলিং ম্যানেজার মীর এস্তাফিজুর রহমান, সিনিয়র ম্যানেজার করপোরেট অ্যাফেয়ার্স মির্জা গোলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।