ম্যারিকো-টপ অব মাইন্ড চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বাংলাদেশি মিডিয়া এওআর সলিউশন্স প্রতিষ্ঠান টপ অব মাইন্ডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ম্যারিকোর কয়েকটি প্রচার কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দেবে টপ অব মাইন্ড। ম্যারিকোর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আদিত্য সোম, বিপণন পরিচালক আশিকুর রহমান ও মিডিয়া অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার এ এইচ এম হাসান এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল, পরিচালক ফরহাদ করিম ও মিডিয়া গ্রুপের প্রধান সৈয়দা উম্মে সালমা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।