প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধুবাগ-হাতিরঝিল সংযোগ সড়কের মাঝামাঝি চৌরাস্তার অর্ধেক দখল করে আছে ময়লার স্তূপটি। এতে সড়কে চলাচলের পথ সংকীর্ণ হয়ে গেছে। আর এ কারণে চৌরাস্তা এলাকায় সৃষ্টি হচ্ছে যানজটের। ময়লার এই স্তূপের আকার বড়-ছোট হয়, কিন্তু সরে না। এলাকার বাসিন্দা ও এই পথ দিয়ে চলাচলকারী লোকজনের এই অভিযোগ।
সিটি করপোরেশনের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আব্দুর রাজ্জাক গতকাল রোববার বলেন, তিনি এ বিষয়ে জানতেন না। জানানোর জন্য প্রথম আলোকে ধন্যবাদ। এ বিষয়ে তিনি আজই পদক্ষেপ নেবেন।