যমজ নবজাতকের দ্বিতীয়টিও মারা গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মের পর পরিত্যক্ত যমজ ভাইয়ের দ্বিতীয়-জনও গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এর এক দিন আগে প্রথম শিশুটি মারা যায়।হাসপাতাল সূত্র জানায়, সদ্যোজাত দুই শিশুকে গত বৃহস্পতিবার দুপুরে লুঙ্গিতে জড়ানো অবস্থায় ফেলে রাখা হয় হাসপাতালের ক্যাজুয়ালটি ব্লকের বারান্দায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ শিশু পরিচর্যা ইউনিটে তাদের রাখা হয়। তাদের কোনো দাবিদার পাওয়া যায়নি।হাসপাতালের শিশু রোগ বিভাগের সহকারী অধ্যাপক শিশির রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, শিশু দুটি নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়ায় তাদের ফুসফুস পূর্ণাঙ্গতা পায়নি।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিক বলেন, এই হাসপাতালে ওদের জন্ম হয়নি। বাইরে জন্ম নেওয়া শিশু দুটিকে কেউ সুযোগ বুঝে হাসপাতালে রেখে যায়।