যমুনা টিভি চালুর দাবিতে স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত সম্প্রচারব্যবস্থা চালু করার দাবিতে যমুনা টেলিভিশনের সাংবাদিকেরা তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের কাছে স্মারকলিপি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মৌন মিছিল করে যমুনা টেলিভিশনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে গেলে তথ্যমন্ত্রী এ ব্যাপারে সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। যমুনা টেলিভিশনের পরিচালক (বার্তা) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ্ আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন যমুনা টেলিভিশনের পরিচালক (সম্প্রচার) বিলাল আমান।এর আগে প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে তাঁদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান মহাসচিব আলতাফ মাহমুদ, সাবেক মহাসচিব জলীল ভূঁইয়া। সংবাদ বিজ্ঞপ্তি।