যমুনা টেলিভিশনের দ্রুত সম্প্রচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত সম্প্রচারের দাবিতে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে মানববন্ধন করেছে যমুনা টেলিভিশনের সাংবাদিক, কলাকুশলী ও কর্মচারীরা। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আলতাফ মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আবু জাফর। মানববন্ধনে যমুনা টেলিভিশনের পরিচালক (বার্তা) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর, ডিইউজের যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফিজ, যমুনা টিভির বার্তা সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।