প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পানিসংকট মেটাতে এ বছরই যমুনা নদীর পানি বুড়িগঙ্গায় আনা হবে। এ জন্য যমুনা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত খনন করে পানি আনা হবে বুড়িগঙ্গায়। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল রোববার পানি উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। নদী গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা ও এর ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। পানিসম্পদমন্ত্রী বলেন, ‘যমুনা থেকে ধলেশ্বরী পর্যন্ত খনন করে এ বছরই বুড়িগঙ্গায় পানি আনা হবে। এ জন্য কাতার থেকে আটটি ও ভারত থেকে নয়টি ড্রেজার (খননযন্ত্র) আনা হয়েছে।’ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্বপন কুমার দাস। এতে আরও বক্তব্য দেন মো. মাহবুবুর রহমান, শেখ মো. ওয়াহিদ-উজ-জামান ও হাবিবুর রহমান।