যাত্রাবাড়ীতে চুলা জ্বালাতে গিয়ে দুই কর্মচারী দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর একটি রেস্তোরাঁয় গতকাল বুধবার ভোরে কেরোসিনের চুলা জ্বালানোর সময় দুই কর্মচারী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁরা হলেন আমির হোসেন ও হাসান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে।
বার্ন ইউনিটে আহত ব্যক্তিরা বলেন, তাঁরা (আমির ও হাসান) যাত্রাবাড়ী মোড় এলাকায় ‘মায়ের দোয়া’ নামের একটি রেস্তোরাঁয় কাজ করেন। গতকাল ভোরে তাঁরা কেরোসিনের চুলা জ্বালানোর সময় হঠাৎ শরীরে আগুন ধরে যায়। এ সময় আগুন নিভিয়ে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেন, দগ্ধ ব্যক্তিরা আশঙ্কামুক্ত।