যাত্রাবাড়ী-গুলিস্তান এলাকায় যান চলাচলে সাময়িক ব্যবস্থা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ যাত্রাবাড়ী-গুলিস্তান এলাকায় যানবাহন চলাচল সহনীয় রাখতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণকাজের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ এলাকায় এই ব্যবস্থা নেওয়া হয় বলে ডিএমপি থেকে জানানো হয়েছে।গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ ফারুক সড়কের যানবাহন একদিকে অর্থাৎ যাত্রাবাড়ী থেকে শুধু দয়াগঞ্জগামী হয়ে চলাচল করবে। এ ছাড়া যাত্রাবাড়ী ক্রসিং থেকে সায়েদাবাদ হয়ে টিকাটুলী অভিমুখে (গুলিস্তান, গাবতলী ও মিরপুর এলাকায় চলাচলকারী বাণিজ্যিক গাড়ি) সায়েদাবাদ দিয়ে চলাচল করবে না। এই যানবাহনগুলো শহীদ ফারুক সড়ক হয়ে দয়াগঞ্জ-চৌরাস্তা এবং দয়াগঞ্জ ট্রাক টার্মিনালের সামনে দিয়ে রাজধানী সুপার মার্কেট অর্থাৎ টিকাটুলীগামী হবে।সদরঘাট ভিক্টোরিয়া পার্ক থেকে যাত্রাবাড়ী অভিমুখে হিউম্যান হলারগুলো ধোলাইখাল-দয়াগঞ্জ চৌরাস্তা থেকে দোলাইরপাড় হয়ে মাওয়া রোড দিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় যাবে এবং সেখান থেকে বাঁয়ে মোড় নিয়ে শহীদ ফারুক সড়কে ঢুকে একমুখী হয়ে আবার দয়াগঞ্জ চৌরাস্তা-ধোলাইখাল দিয়ে সদরঘাট ভিক্টোরিয়া পার্কে যাবে। এ বিষয়ে পরিবহন মালিক, শ্রমিক এবং ওই সড়ক ব্যবহারকারীদের সহযোগিতা করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।