যাত্রাবাড়ীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী থানার এরশাদুল্লাহ সড়ক থেকে পুলিশ গতকাল বুধবার এক নারীর লাশ উদ্ধার করেছে। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। তবে পুলিশ ওই নারীর পরিচয় জানতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ যাত্রাবাড়ী থানার এরশাদুল্লাহ সড়ক থেকে লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলার বাম পাশে সামান্য আঁচড়ের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত জানা যায়নি।