যাত্রাবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ব্যাংকের ভেতরে গতকাল মঙ্গলবার বিকেলে রাশেদ মিনহাজ (২৮) নামের এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়েছেন। ওই ব্যাংকের এক কর্মকর্তা রাশেদকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তা হাসিব ইমরান সাংবাদিকদের বলেন, গতকাল বেলা তিনটার পর যাত্রাবাড়ীর তাঁদের ব্যাংকে এসে রাশেদ অচেতন হয়ে পড়েন। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর কাছ থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের একটি জমা বই পাওয়া গেছে।