যাত্রাবাড়ীতে ককটেল উদ্ধার, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী থানার কাছে একটি মেসের সামনে থেকে পুলিশ গতকাল শনিবার ১৩টি তাজা ককটেল উদ্ধার করেছে।যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপন খবরে পুলিশ থানার ৫০ গজ উত্তর-পশ্চিম দিকে ৯০ যাত্রাবাড়ীর একটি মেসের সামনে ময়লার স্তূপ থেকে ১৩টি তাজা ককটেল উদ্ধার করে। পুলিশ ককটেলগুলো থানায় নিয়ে যায়। পরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়করণ দল থানায় গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। যাত্রাবাড়ী থানার ওসি মনিরুজ্জামান জানান, ককটেল ফেলে রাখার সন্দেহে স্থানীয় তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।