যাত্রাবাড়ীতে গাড়ি চাপায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসা থেকে পুলিশ গত শুক্রবার মধ্যরাতে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছমা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে গত শুক্রবার রাতে গাড়িচাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আছমা আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহেদ আলী প্রথম আলোকে বলেন, আছমার স্বামী আবুল হোসেন সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য টাকা সংগ্রহ করছিলেন। এই টাকা সংগ্রহ করতে গিয়ে ঘরের আসবাবও বিক্রি করেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। পরিবারের লোকজন তাঁকে জানিয়েছেন, আছমা জেদি প্রকৃতির ছিলেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে পুলিশ যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে আল-ফারুক ফিলিং স্টেশনের সামনের সড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার এসআই মাসুদুর রহমান বলেন, লাশের ওপর দিয়ে অন্যান্য যানবাহনও চালিয়ে যায়। ফলে লাশের চেহারা চেনা যাচ্ছে না।