যাত্রাবাড়ীতে গাড়িচাপায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর আনুমানিক বয়স ২২ বছর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ মাতুয়াইল এলাকার সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হোসেন আলী খন্দকার প্রথম আলোকে বলেন, গত বুধবার রাতের যেকোনো সময় গাড়িচাপায় ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনিসহ একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করেন।এসআই হোসেন আলী আরও বলেন, মৃতব্যক্তি সম্পর্কে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কেউ তাঁকে চেনেন না। ওই যুবকের পরনে লাল চেক শার্ট ও জিনস প্যান্ট রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।