যাত্রাবাড়ীতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় রুপা আক্তার (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে তাঁকে ছুরিকাঘাতে স্বামী আবদুল জাহের খুন করেছেন বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছে। ঘটনার পর থেকে জাহের পলাতক। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে রুপা আক্তারের সঙ্গে জাহেরের পারিবারিক কলহ চলছিল। আজ ভোরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে ছুরিকাঘাতে রুপাকে হত্যা করে পালিয়ে যান জাহের। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

পুলিশ জানায়, জাহের পেশায় দিনমজুর। রুপা আক্তার আগে পোশাক কারখানায় কাজ করতেন। পরে চাকরি ছেড়ে দেন। অর্থনৈতিক সংকট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। রুপার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।