যাত্রাবাড়ীতে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা ২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। পোস্তগোলা ও ডেমরা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।