যাত্রাবাড়ীতে ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে মোবারক হোসেন (৩৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ কথা জানান। মোবারকের গ্রামের বাড়ি নোয়াখালীতে। তাঁর বাবার নাম আবদুর রশিদ।
মোবারকের ফুফাত ভাই মো. রাজু প্রথম আলোকে বলেন, তাঁর ভাই মোবারক যাত্রাবাড়ীতে মুঠোফোনের ব্যবসা করতেন। আর তাঁদের বাসায় থাকতেন।
শনিবার রাতে খাওয়ার পর মোবারক ঘুমিয়ে পড়েন। আজ সকালে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী প্রথম আলোকে বলেন, মোবারকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।