যাত্রাবাড়ীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীতে গত রোববার গভীর রাতে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে আলমগীর হোসেন (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবকদের স্বজনদের দাবি, আলমগীর পুলিশের তথ্যদাতা (সোর্স) হিসেবে কাজ করতেন। তবে যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, তিনি আলমগীরকে সোর্স হিসেবে কাজ করতে দেখেননি।