যাত্রাবাড়ীতে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেট এলাকা থেকে পুলিশ গতকাল সোমবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে পুলিশ মুসলিম নগরে সাদ্দাম মার্কেটের বিপরীতে সড়কের উত্তর পাশ থেকে ওই লাশটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা ওই যুবককে অন্য কোথাও থেকে জবাই করে লাশটি যাত্রাবাড়ী এলাকায় ফেলে রেখে চলে যায়। নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরনে ফুলপ্যান্ট ও শার্ট ছিল। পুলিশ খুনের কারণ খতিয়ে দেখছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।