যাত্রাবাড়ীতে রিকশাচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে-দুপুরে বাসায় ঢুকে সন্তানদের সামনে ছুরিকাঘাত করে মো. হানিফ (৩৫) নামের এক রিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনা ঘটিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন মিজানুর রহমান (৩০) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, পাওনা টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে আটক মিজানুর পুলিশকে জানিয়েছেন। তবে টাকা পাওয়ার কারণ ও টাকার অঙ্ক জানা যায়নি।নিহত হানিফের স্ত্রী শিল্পী বেগম বলেন, হানিফ বছর দুয়েক আগে বাসাবাড়িতে বিদ্যুৎসামগ্রী স্থাপনের কাজ করতেন। মিজানুর তাঁর সহযোগী ছিলেন এবং দয়াগঞ্জ এলাকায় থাকতেন। ওই সময় মিজানুর তাঁদের বাসায় যাওয়া-আসা করতেন। হানিফ রিকশা চালানো শুরু করার পর মিজানুর অন্যত্র চলে যান। পাওনা টাকার বিষয়ে তিনি কিছু জানেন না।ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।