যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনায় মা, বাবা ও নানাকে হারিয়েছে এই শিশুটিছবি: দীপু মালাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।
আজ শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আবদুর রহমান (৬০), তাঁর মেয়ে শারমিন বেগম (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। এ ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২) আহত হন।

শোকার্ত এক স্বজন
ছবি: দীপু মালাকার

পুলিশ বলেছে, মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে তিনজন নিহত হন। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বলেন, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন