যাত্রাবাড়ীতে ১৩ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকা থেকে পুলিশ গতকাল রোববার সকালে মাইনুদ্দিন নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, এ সময় তাঁর কাছ থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গতকাল সকাল আটটার দিকে গোলাপবাগ এলাকায় পুলিশ যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। একটি রিকশায় তল্লাশিকালে গাঁজাসহ পুলিশ মাইনুদ্দিনকে গ্রেপ্তার করে।পুলিশের জিজ্ঞাসাবাদে মাইনুদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে তিনি মানিকনগরে বিক্রি করতে যাচ্ছিলেন। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।