যাত্রাবাড়ীতে ২৫ মণ পিরানহা মাছ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী আড়তে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২৫ মণ নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করেছে। এ সময় পাঁচ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রথম আলোকে জানান, গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে অভিযান চালানো হয়। সেখানে ব্যবসায়ী হোসেন হাওলাদার, বিল্লাল হোসেন, মোশাররফ হোসেন, খোরশেদ আলম ও নূরুল ইসলাম নামের পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ আটক করা হয়। পরে মাছ ও ব্যবসায়ীকে থানায় নেওয়া হয়। মাছগুলো কুমিল্লা ও চট্টগ্রাম থেকে আনা হয়েছিল।আটক ব্যবসায়ীদের আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।