যাত্রাবাড়ীর সড়কের খানাখন্দ ভরাটে প্রতিমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক গতকাল শনিবার আকস্মিকভাবে যাত্রাবাড়ী এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্প এলাকার সড়কের সব খানাখন্দ দ্রুত ভরাট করে তা যান চলাচলের উপযোগী করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, ফ্লাইওভারের নির্মাণকাজে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জন্য তিনি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, ডিসিসির প্রশাসক জিল্লার রহমান এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওরিয়ন গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।