যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ এবং ভাড়াসংক্রান্ত অন্যান্য সুপারিশ নৌপরিবহন মন্ত্রণালয়ে পেশ করবে।গতকাল বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা এবং বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রতিনিধিদলের সঙ্গে নৌযানের ভাড়া পুনর্নির্ধারণসংক্রান্ত বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদার বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির আহ্বায়ক এবং সদস্যসচিব হলেন: যথাক্রমে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য (অর্থ) এবং বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক)। কমিটির অন্য সদস্যরা হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব (টিএ), বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর), কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি/সাধারণ সম্পাদক।