যানজট নিরসনে গাড়ি আমদানি বন্ধের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যানজট নিরসনে রিকশা উচ্ছেদ না করে ব্যক্তিগত গাড়ি আমদানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।গতকাল পার্টির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদের ও সাধারণ সম্পাদক আহসান হাবীব এক বিবৃতিতে এই দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, প্রতিদিন রাস্তায় নামা ব্যক্তিগত অসংখ্য গাড়ির কারণে ঢাকার জানজট তীব্র আকার ধারণ করছে। যানজট নিরসন করতে হলে অবিলম্বে গাড়ি আমদানি বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তি