যানজটকবলিত সড়কটি প্রশস্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নতুন পল্টন লাইন ও সংলগ্ন এলাকায় নিত্যদিনের যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী। তারা আজিমপুর পুরাতন কবরস্থানের পশ্চিম পাশের দেয়াল সরিয়ে আরও পাঁচ ফুট ভেতরে নিয়ে রাস্তাটি প্রশস্ত করার দাবি জানিয়েছে। নিত্যদিনের এই যানজট থেকে মুক্তি পেতে গত বৃহস্পতিবার রাস্তায় নামেন স্থানীয় কয়েক শ অধিবাসী। তারা যানজট নিরসনে প্রশাসন ও ঢাকা সিটি করপোরশনের অবহেলার প্রতিবাদে নতুন পল্টন লাইনের তিনটি প্রবেশমুখের রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। নতুন পল্টন লাইন উন্নয়ন কমিটির সভাপতি মাহবুব হোসেন খান ও সাধারণ সম্পাদক আলী কাদের জানান, নতুন পল্টন লাইনসংলগ্ন আজিমপুর পুরাতন কবরস্থানের পশ্চিম পাশের দেয়াল সরিয়ে পাঁচ ফুট ভেতরে নিয়ে সড়কটি প্রশস্ত করলেই যানজট অনেকটা কমে যাবে।