যানজটে নগরবাসীর প্রচণ্ড দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যানজট এড়ানোর লাইগা ইনুভার্সিটি এলাকায় ঢুকছি। এহন দেহি বিপদেই পড়লাম। আধঘণ্টা ধইরা এক জায়গায় আছি। এহানে সমাবেশ করার কী দরকার ছিল?’ গতকাল বিকেলে টিএসসিসংলগ্ন সড়কে যানজটে পড়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এক ট্যাক্সিচালক।ওই রাস্তায় তখন শত শত যানবাহনের সারি। কেন্দ্রীয় শহীদ মিনারে সড়ক পরিবহন মালিক-শ্রমিক মহাসমাবেশের কারণে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।এতে শুধু চালক ও যাত্রী নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঢাকা মেডিকেলে আসা রোগীদেরও দুর্ভোগে পড়তে হয়। মাইক ও স্লোগানের উচ্চ শব্দে বিঘ্নিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ। যানজট ছড়িয়ে পড়ে নগরের অন্যত্রও।সমাবেশ উপলক্ষে পুলিশ ঢাকা মেডিকেলের সামনের সড়ক, জগন্নাথ হল মোড় ও শামসুন্নাহার হলসংলগ্ন মোড়ে কাঁটাতারের বেড়া বসায়। সব কটি মোড়ে অবস্থান নেয় পুলিশ। ফলে চানখাঁরপুল, টিএসসি, পলাশী, শাহবাগ, দোয়েল চত্বর, জাতীয় প্রেসক্লাবসহ বিস্তীর্ণ এলাকায় যানজট সৃষ্টি হয়।জগন্নাথ হল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, ঢাকা মেডিকেলে আসা রোগীরাও ঢুকতে পারছে না। প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে অসুস্থ এক ছাত্রকে নিয়ে আসা অ্যাম্বুলেন্সের চালক জানান, বুয়েট থেকে হাসপাতালে যেতে তাঁর আধা ঘণ্টা লেগেছে।দোয়েল চত্বর ও কার্জন হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো জাতীয় উৎসব ছাড়া এমন যানজট তাঁরা দেখেননি। যানজটে তাঁদের অনেককেই ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে।শাহবাগ এলাকায় মিরপুরের বাসিন্দা ইকবাল হোসেন জানান, হাসপাতালে ভর্তি হওয়া এক আত্মীয়ের জন্য তিনি খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু প্রায় আধঘণ্টা ধরে এক জায়গায় বসে আছেন।উচ্চ শব্দে বিরক্তি: শুধু যানজটে ভোগান্তি নয়, সমাবেশে ব্যবহূত ৪০টি মাইকের তীব্র শব্দ প্রচণ্ড বিরক্ত করেছে যানবাহনের যাত্রী, শিক্ষার্থী ও হাসপাতালের রোগীদের।কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব পাশে বিশ্ববিদ্যালয়সংলগ্ন অ্যানেক্স ভবন। এখানকার ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক জানান, শহীদ মিনারের সভা-সমাবেশে কখনো এমন উচ্চ শব্দে মাইক বাজানো হয় না। আর শুধু মাইক নয়, প্রচণ্ড শোরগোল, খিস্তি, স্লোগান তো আছেই। শব্দের জন্য দরজা বন্ধ করেও ক্লাস নেওয়া সম্ভব হয়নি।কয়েকজন শিক্ষার্থী জানান, সমাবেশে বেলা ১১টা থেকে বক্তব্য দেওয়া শুরু হয়। দুপুরের পর শুরু হয় গান-বাজনা। সারা দিন বিভিন্ন বিভাগের ক্লাস ছিল। শব্দের কারণে স্বাভাবিকভাবে ক্লাসগুলোই হয়নি। এ পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেন তাঁরা।ঢাকা মেডিকেলের বহির্বিভাগের একজন রোগী জানান, শব্দ আর গণ্ডগোলে তাঁর অসুস্থতা আরও বেড়েছে।মহাজনের কথায় আসা: সমাবেশে আসা তেজগাঁও এলাকার একটি গ্যারেজের তিন কিশোর শ্রমিক প্রথম আলোকে জানায়, তাদের গ্যারেজের মহাজন বলেছেন বলে তারা সমাবেশে এসেছে। সমাবেশটি কী নিয়ে, কে আসবেন—এর কিছুই তারা জানে না। তবে সমাবেশে আসার জন্য তাদের প্রত্যেককে ১০০ টাকা করে দিয়েছেন মহাজন।শহীদ মিনারের পাশে দল বেঁধে বাদাম খাচ্ছিল সাত-আটজন কিশোর। পরিচয় নিয়ে জানা গেল, তারা নাখালপাড়া এলাকার টেম্পোচালকের সহযোগী। চালক রতন তাদের নিয়ে এসেছেন। পাশেই থাকা রতন বলেন, ‘নেতারা কইছে, তাই ওদের নিয়া আইছি। এহনও ট্যাকা পাইনাই। তাই নিজের ট্যাকা দিয়া ওদের বাদাম খাওয়াইতাছি।’সমাবেশে আসা ব্যক্তিদের অধিকাংশই ছিল এ রকম কিশোর-তরুণ। সারাক্ষণ তারা হল্লা করেছে; রাস্তায় গাড়ি ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে।ক্ষোভ ইলিয়াস কাঞ্চনের ওপর: মিরপুর থেকে ট্রাকের বহর নিয়ে সমাবেশে এসেছিলেন মালিক-শ্রমিকেরা। একটি ট্রাকে ইলিয়াস কাঞ্চনের ছবিতে জুতা ঝুলিয়ে দেওয়া হয়। কয়েকটি মিছিলে ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে অশ্লীল স্লোগানও দেওয়া হয়।