যানজটে নগরবাসীর ভোগান্তি চরমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটে অনেকটা স্থবির ছিল গতকাল শনিবারের রাজধানী। ইফতারের আগে বিকেলের ঘণ্টাখানেকের বৃষ্টি, ঘরমুখো মানুষের স্রোত, বিপণিবিতানগুলোতে মানুষের ভিড়, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল—সব মিলে যানজটে নাকাল হয়েছে রাজধানীবাসী। ইফতারের আগমুহৃর্তে এ ভোগান্তি ছিল চরমে।পুরান ঢাকা, চকবাজার, শাহবাগ, রামপুরা, মালিবাগ, মৌচাক, শেওড়াপাড়া, ফার্মগেট, বাড্ডা, নবাবপুর রোড, যাত্রাবাড়ী ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে।ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সফিকুর রহমান জানান, বন্ধের দিনে সবাই কেনাকাটা করতে বের হয়েছে। এ কারণে বিকেলের পর মার্কেটগুলোর সামনে যানজট সৃষ্টি হয়। বৃষ্টির কারণে এটি আরও অসহনীয় হয়ে পড়ে।