যানজটের কারণে বছরে ক্ষতি ২০ হাজার কোটি টাকা
রাজধানীতে যানজটের কারণে যত কর্মঘণ্টা নষ্ট হয়, সে জন্য বছরে দেশের প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়। যাত্রীদের ক্ষেত্রে যা ১২ হাজার কোটি, ব্যবসা-শিল্প ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে চার হাজার কোটি টাকা।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) পুরকৌশল বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল শনিবার আইইবি ভবন কাউন্সিল হলে ‘কস্ট অব ট্রাফিক কনজেসশন ইন ঢাকা সিটি অ্যান্ড ইটস ইম্পিকেশন অন বিজনেস’ শীর্ষক এক গোলটেবিল কর্মশালায় বিশেষজ্ঞরা এ মত প্রকাশ করেন।সাংসদ মো. মনোয়ার হোসেন চৌধুরী এই গোলটেবিল কর্মশালায় প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মো. আবদুল আজিম জোয়ার্দার। আইইবির আবদুস সবুর কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের ও ট্রান্সপোর্ট পলিসি রিসার্চার মো. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে আলোচনা করেন। বিজ্ঞপ্তি।