যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার বিকেলে মিরপুরের দিয়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মশিউর রহমান জানান, ১৯৯৪ সালে পটুয়াখালীর গলাচিপায় সুলতান নামের এক যুবককে তিনি খুন করেন। এই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হলে তিনি পালিয়ে ঢাকায় চলে আসেন।