যুক্তির ভিত্তিতে সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারে শুরু হলো বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তির ভিত্তিতে সত্য প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০। সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই প্রতিযোগিতা শুরু হয়।মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতা্রচলবে ২৪ মে পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন—আজকের বিশ্ব’। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। বক্তব্য দেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন ফজিলা, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের মডারেটর শামীমা আক্তার ও ক্লাবের সভাপতি নাহিয়ান বিন খালেদ, ক্লাবের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক সৈয়দ মুহিত হাসান।আব্দুল কাইয়ুম বলেন, ‘বিতর্ক করার মধ্য দিয়ে যুক্তির ভিত্তিতে সত্য প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করে বিতার্কিকেরা। যারা বিতর্ক করে তারা আবেগে নয়, যুক্তিতে আস্থা রাখে।’ তিনি বলেন, ‘মাধ্যমিক পরীক্ষায় বর্তমানে প্রচলিত সৃজনশীল পদ্ধতির মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের চিন্তার বাস্তবায়ন ঘটানো এবং তাদের সৃজনশীল করে তোলা। বিতার্কিকেরা সেই পথে এক ধাপ এগিয়ে।’সৈয়দ হাফিজুল ইসলাম বলেন, ‘বিতর্ক যারা করে তারা অত্যন্ত মেধাবী। তারা অল্প সময়ের মধ্যে যেকোনো তথ্য উপস্থাপন করে নিজেদের যুক্তি প্রতিষ্ঠিত করতে পারে।’পারভীন ফজিলা বলেন, তাঁর বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের বিতার্কিকদের মধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। এতে এটাই প্রমাণ করে, বিতার্কিকেরা সব দিকেই এগিয়ে থাকে। উদ্বোধনী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিতর্ক কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন হাসান মাহমুদ ও অভিষেক জামান। এ ছাড়া প্রথম দিনে হয়েছে শিশু বিতর্কের প্রথম ও দ্বিতীয় পর্ব। আজ বৃহস্পতিবার শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে। পাঁচ দিনের এ বিতর্ক উৎসবে ৩৬টি স্কুল দল, ৩২টি শিশু দল ও ২৪টি ক্লাব বিতর্ক দল অংশ নিচ্ছে। স্কুল ও ক্লাবের সব বিতর্ক হবে সংসদীয় ধারায়। শিশু বিতর্কের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সনাতনী ধারায় এবং সেমিফাইনাল ও ফাইনাল সংসদীয় ধারায় হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দলের ৩৫০ জন তার্কিক উপস্থিত ছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আদিব রহমান। এ বির্তক প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.pৎothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯.২।