যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাজীবী নারী সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে। তবে এই বিচার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে হবে। শাস্তির আওতায় আনতে হবে যুদ্ধাপরাধীদের।মানববন্ধনে পেশাজীবী নারী সমাজের সভাপতি মাহফুজা খানম, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার, কলাম লেখক মমতাজ লতিফ প্রমুখ বক্তব্য দেন।