যুদ্ধাপরাধীদের বিচার দ্বিতীয় মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে। এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এর মাধ্যমে আমরা ইতিহাসের দায় থেকে মুক্ত হতে পারব।’গতকাল বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার ও আজকের তারুণ্য’ শীর্ষক বিতর্ক উৎসব-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াফেস ওসমান এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হবে। ইতিহাস জানলে তার দায়টাও বুঝতে পারা যায়। নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করার মাধ্যমে সেই দায় থেকে জাতিকে মুক্ত করবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক শাহরিয়ার কবির, ব্র্যাক ডেভেলপমেন্টের পরিচালক সৈয়দ এম হাশমী, ব্র্যাক ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উপদেষ্টা তুরিক আফরোজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক জয়নব আলী ফারুকী প্রমুখ।বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী আগামী ১ আগস্ট জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।